প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
অনলাইন কেনাকাটা সম্পর্কে আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর এক জায়গায়। প্রশ্নে ক্লিক করে বিস্তারিত দেখুন।
সাধারণ জিজ্ঞাসা (General Questions) ৫টি প্রশ্ন
হ্যাঁ, এয়ারডিলে পণ্যের বিবরণে প্রদর্শিত সকল "Brand", যেমনঃ Arctic Hunter, Mark Ryden, Ozuko, Leastat, Shaolong, Golden Wolf, BANGE, Coolbell, Chantria, Luminous-সহ সকল প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট শতভাগ জেনুইন এবং সরাসরি অফিশিয়াল অথরাইজড ইম্পোর্টার থেকে সংগৃহীত।
গুনগত মান বজায় রাখতে ও গ্রাহকদের অরিজিনাল পন্যটি পৌঁছাতে আমাদের কোয়ালিটি কন্ট্রোল টীম প্রতিটি পণ্য চেক করে ডেলিভারি করে থাকে, তাই আপনি নিশ্চিন্তে এর অথেনটিসিটি ও কোয়ালিটির উপরে আস্থা রাখতে পারেন।
আমরা যেহেতু শুধুমাত্র অরজিনাল পণ্য নিয়ে কাজ করি, সেহেতু আপনি YouTube বা ইন্টারন্যাশনাল অনেক ওয়েবসাইটে পণ্যের ভিডিও, ইমেজ ও রিভিউ পেয়ে যাবেন। পণ্যের অতিরিক্ত ছবি বা ভিডিও দেখতে আমাদের অফিশিয়াল WhatsApp ০১৩২১১৯৭৩৭১ বা ফেসবুক পেজে মেসেজ করে একটু সময় দিয়ে অপেক্ষা করতে পারেন। ওয়ারহাউজ বা ভেন্ডর থেকে আপনাকে পাঠানো হবে।
Payment & EMI প্রক্রিয়া ১২টি প্রশ্ন
আপনি ৪টি উপায়ে পেমেন্ট করতে পারবেন:
- SSL Commerz: ক্রেডিট/ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং-এর জন্য।
- বিকাশ মার্চেন্ট: পেমেন্ট করুন সরাসরি আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারে (01321197371)।
- ব্যাংক ট্রান্সফার: Eastern Bank Limited (A/C Name: AIRDEAL LIMITED, A/C No: 1211070159193, Route: 095270379)।
- ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ।
- নিম্নোক্ত পরিমান টাকা বিকাশ বা ব্যাংক হিসাবে এ অগ্রীম Payment করে অর্ডার নিশ্চিত করুন।
- নতুন গ্রাহক হলে অথবা পাঠাও কুরিয়ারে গ্রাহকের ডেলিভারী রেকর্ড খারাপ থাকলে অন্তত ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে;
- ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে;
- আইপিএস-টুলস বা নির্দিষ্ট পণ্যের পেইজে বিবরণে উল্লেখিত অর্থ অগ্রিম প্রদান করতে হবে;
- আইপিএস ব্যাটারীর ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারীর সুযোগ না থাকায় সম্পূর্ণ অর্থ অগ্রিম প্রদান করতে হবে।
একটি লেনদেন ব্যর্থ হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে , যার মধ্যে অন্যতম হলো:
- গেটওয়ে ব্যাংক বা ইস্যুকারী ব্যাংক কর্তৃক লেনদেনটি প্রত্যাখ্যাত হওয়া; বা
- গ্রাহকের পক্ষ থেকে লেনদেনের প্রচেষ্টা না করা; বা
- কার্ড মেয়াদোত্তীর্ণ হওয়া; বা
- ক্রেডিট কার্ডের অনলাইন / ই-কমার্স পেমেন্ট অপশন অবশ্যই চালু না থাকা; বা
- গ্রাহকের নেটওয়ার্কে কোনো সমস্যা।
EMI (Equated Monthly Installment) হলো এমন একটি সুবিধা, যেখানে কোনো পণ্যের সম্পূর্ণ মূল্য একবারে পরিশোধ না করে নির্দিষ্ট কয়েক মাসে সমান কিস্তিতে পরিশোধ করা যায়। সংশ্লিষ্ট ব্যাংক পণ্যের পুরো মূল্য বিক্রেতাকে পরিশোধ করে, আর আপনি প্রতি মাসে নির্ধারিত কিস্তি ব্যাংককে পরিশোধ করেন। নিচের চিত্রে প্রদর্শিত প্রক্রিয়াটি অনুসরণ করুন:

সাধারণত ৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্যের ক্ষেত্রে EMI সুবিধা প্রযোজ্য হয়।
পছন্দের পণ্য কার্টে যোগ করে চেকআউটে যান। পেমেন্ট অপশন থেকে “SSL Commerz” সিলেক্ট করুন এবং আপনার অর্ডার সম্পুর্ন করুন। অর্ডারটি সম্পুর্ন করার পর EMI পেমেন্ট অপশন টি একটিভ হবে; এরপর গেটওয়ের মাধ্যমে আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ও কিস্তির মেয়াদ (৩–৩৬ মাস) মেয়াদকাল সিলেক্ট করুন এবং পেমেন্ট নিশ্চিত করুন।
ব্যাংকের উপর নির্ভর করে ৩ মাস থেকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধের সুযোগ পাওয়া যায়। চেকআউটের সময় আপনার ব্যাংকের জন্য প্রযোজ্য মেয়াদগুলো দেখানো হবে।
হ্যাঁ। অনলাইনে EMI সুবিধা নিতে হলে অবশ্যই তালিকাভুক্ত কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে। ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং দিয়ে EMI করা যায় না।
দেশের ৩০টিরও বেশি প্রধান ব্যাংকের ক্রেডিট কার্ডে EMI সুবিধা পাওয়া যায়। ব্যাংকগুলোর তালিকা নিচে দেওয়া হলো:
- Standard Chartered Bank
- City Bank
- Eastern Bank
- BRAC Bank
- Dutch Bangla Bank
- Mutual Trust Bank
- Southeast Bank
- Standard Bank
- NCC Bank
- NRB Bank
- Meghna Bank
- Jamuna Bank
- Midland Bank
- Bank Asia
- Dhaka Bank
- SBAC Bank
- LankaBangla Finance
- NRB Commercial
- Shahjalal Islami Bank
- United Commercial Bank
- EXIM Bank
- Prime Bank
- Al-Arafah Islami Bank
- Community Bank Bangladesh
- One Bank
- Trust Bank
- Mercantile Bank
- Premier Bank
- AB Bank
- Pubali Bank
আপডেট লিস্ট দেখতে ভিজিট করুন SSL Commerz।
চেকআউটের সময় সমর্থিত ব্যাংকের পূর্ণ ও হালনাগাদ তালিকা দেখানো হবে।
হ্যাঁ। যেহেতু SSLCOMMERZ-এর মাধ্যমে অনলাইনে EMI সম্পন্ন হয়, তাই আপনার ক্রেডিট কার্ডের অনলাইন / ই-কমার্স পেমেন্ট অপশন অবশ্যই চালু থাকতে হবে।
জ্বি, আপনার ক্রেডিট কার্ডের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। SSLCOMMERZ বাংলাদেশ ব্যাংকের Payment Systems Operator (PSO) লাইসেন্স প্রাপ্ত একটি সনামধন্য পেমেন্ট গেটওয়ে। যারা আপনার তথ্যের সিকিউরিটি দিয়ে থাকে। আমাদের সকল অনলাইন পেমেন্ট বা EMI পেমেন্ট SSLCOMMERZ এর মাধ্যমে সম্পন্ন হয় বিধায় airDeal কোন ভাবেই আপনার ক্রেডিট কার্ডের তথ্য পায় না বা সংরক্ষণ করে না।
ব্যাংক বা SSLCOMMERZ-এর নির্ধারিত EMI চার্জ প্রযোজ্য হতে পারে, যা কিস্তির মেয়াদের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। চার্জ সম্পর্কে ধারণা পেতে আমাদের “EMI CALCULATOR➔” ব্যবহার করুন।
ব্যাংকের তালিকা, কিস্তির মেয়াদ ও প্রযোজ্য চার্জ সময়ভেদে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য airDeal EMI পেজ দেখুন।
EMI সংক্রান্ত যেকোনো প্রশ্ন, অভিযোগ বা সহায়তার জন্য SSLCOMMERZ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন—+88 09677726222 অথবা ইমেইল করুন support@sslcommerz.com Cc তে রাখুন sales@airdeal.com..bd ঠিকানায়।
রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া ৬টি প্রশ্ন
আমাদের বেশিরভাগ পণ্যের জন্য ১০ দিনের রিটার্ন এবং রিফান্ড নীতি রয়েছে যদি পণ্যটি ক্ষতিগ্রস্ত বা পণ্যটি অর্ডার করা আইটেম না হয়। ১০ দিন পরে, পণ্য ফেরত নেওয়া হবে না এবং এয়ারডিল দায়বদ্ধ থাকবে না। গ্রাহকদের অবাঞ্ছিত পণ্য ফেরত দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব আমাদের ফেসবুক পেজে বা ওয়েবসাইটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যদি পণ্য বিক্রয়যোগ্য অবস্থায় ফেরত না দেওয়া হয় বা ক্ষতিগ্রস্থ হয় তবে আমরা এটি বিনিময় বা ফেরত প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করি। সকল রিটার্ন প্রক্রিয়া করার আগে পণ্যটি মূল্যায়ন করা হয়। পণ্য খোলা হলে তা ফেরত বা বিনিময় করা যাবে না। ত্রুটিপূর্ণ আইটেম শুধুমাত্র প্রস্তুতকারকের ওয়ারেন্টি শর্তাবলী পর্যন্ত গ্রহণ করা হবে। যদি আপনার কাছে পার্সেলটি খোলার কোন ভিডিও না থাকে তবে এয়ারডিল পণ্যের ফেরত গ্রহণ করতে অস্বীকার করবে। আপনি শুধুমাত্র নিম্নোক্ত কারণে পণ্য ফেরত দিতে পারেন যদি:
- আপনি একটি ত্রুটিপূর্ণ পণ্য পেয়ে থাকেন।
- আপনি ক্ষতিগ্রস্ত পণ্য পেয়ে থাকেন।
- ওয়েবসাইটে প্রদর্শিত রং ও সাইজ হতে ভিন্ন পণ্য সরবরাহ করা হয়।
জ্বি, আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে প্রোডাক্টটি দেখে নিতে পারবেন। তবে প্রোডাক্টে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও যদি মন পরিবর্তন হওয়ার কারণে রিফিউজ করেন, তবে ডেলিভারি চার্জটি পরিশোধ করে দিতে হবে। ঢাকার বাইরে এই সুবিধাটি নেই।
জ্বি, পন্যের ব্যবহার করা না হলে, পণ্য বা উৎপাদন কারীর প্যাকিং, লেভেল ক্ষতিগ্রস্থ না হলে, আপনি এক্সচেঞ্জ চার্জ ও পুনঃ ডেলিভারি চার্জ প্রদান করে পণ্য পরিবর্তন করতে পারেন।
ডেলিভারি পার্সেলটি খোলার সময় অবশ্যই প্যাক খোলার আগে থেকে পন্য বের করে চেক করার পর্যন্ত একটি স্পষ্ট ভিডিও ধারণ করতে হবে। কোনো কারণে পার্সেল খোলার ভিডিও না থাকলে, এয়ারডিল পণ্যটির ড্যামেজ বা মিসিং সংক্রান্ত কোনো রিটার্ন বা রিফান্ড দাবি গ্রহণ করবে না। তাই পণ্যটি বুঝে পাওয়ার পর খোলার সময় ভিডিও করে রাখুন।
এয়ারডিল গ্রাহককে তার কাঙ্খিত লেনদেনের মাধ্যমে ফেরত দিতে পারে তবে প্রক্রিয়াটি পরিস্থিতির উপর নির্ভর করে ১০ দিন বা তার বেশি সময় নিতে পারে। সমস্ত ক্যাশব্যাক এবং ভাউচার যে কোনো মুহূর্তে কোম্পানির সিদ্ধান্তের ভিত্তিতে পরিবর্তন হতে পারে।
কোয়ালিটি, ফিচার এবং ব্যবহার সম্পর্কিত ৯টি প্রশ্ন
গুনগত মান বজায় রাখতে ও গ্রাহকদের অরিজিনাল পন্যটি পৌঁছাতে আমাদের কোয়ালিটি কন্ট্রোল টীম প্রতিটি পণ্য চেক করে ডেলিভারি করে থাকে, তাই আপনি নিশ্চিন্তে এর অথেনটিসিটি ও কোয়ালিটির উপরে আস্থা রাখতে পারেন।
নতুন লক বা ব্যাগের ডিফল্ট পাসওয়ার্ড সাধারণত 0-0-0 দেওয়া থাকে। লকটি খোলা অবস্থায় একটি কলমের মাথা বা পিন দিয়ে লকের ছোট রিসেট বাটনটি চেপে ধরুন। এবার বাটনটি চেপে ধরা অবস্থাতেই আপনার পছন্দের ৩ ডিজিটের নতুন পাসওয়ার্ড সেট করুন। সেট করা হয়ে গেলে পিনটি ছেড়ে দিন, আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে।
ব্যাকপ্যাকের সাথে কোনো পাওয়ার ব্যাংক ফ্রি দেওয়া হয় না। এটি ব্যবহার করতে ব্যাগের ভেতরের ক্যাবলের সাথে আপনার নিজস্ব পাওয়ার ব্যাংকটি কানেক্ট করে ভেতরে রেখে দিন। এরপর ব্যাগের বাইরের চার্জিং পোর্টে আপনার ফোনের রেগুলার চার্জিং ক্যাবল প্লাগ-ইন করে সহজেই চলতে-ফিরতে ফোন চার্জ দিতে পারবেন।
Arctic Hunter , BANGE , Mark Ryden , OZUKO , Chantria , Leastat , Golden Wolf , CoolBell , Wizman ব্র্যান্ডের বেশিরভাগ ব্যাগই উচ্চ মানের অক্সফোর্ড বা নাইলন কাপড়ে তৈরি, যা ওয়াটার-রেসিস্ট্যান্ট (Water-resistant) বা এবং স্নো-প্রুফ। এই ব্যাগগুলোতে প্রিমিয়াম গ্রেডের হাই-ডেন্সিটি অক্সফোর্ড ফেব্রিক (Oxford Fabric), নাইলন (Nylon) এবং হাইড্রোফোবিক টিপিইউ (TPU) কোটিং ব্যবহার করা হয় বিধায় পানি পড়লে তা কাপড়ে না শুষে মুক্তোর দানার মতো গড়িয়ে পড়ে যায় (Lotus Leaf Effect)। হালকা বা মাঝারি বৃষ্টিতে ভেতরের ল্যাপটপ সম্পূর্ণ নিরাপদ থাকবে। তবে চেইনের সেলাইয়ের সূক্ষ্ম ছিদ্র দিয়ে দীর্ঘক্ষণ ভারী বৃষ্টিতে ভিজলে আর্দ্রতা ভেতরে ঢুকতে পারে। তাই একদম মুষলধারে বৃষ্টির সময় ব্যাগের সুরক্ষায় একটি আলাদা রেইন কভার (Rain Cover) ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।
Arctic Hunter , BANGE , Mark Ryden , OZUKO , Chantria , Leastat , Golden Wolf , CoolBell , Wizman ব্র্যান্ডের বেশিরভাগ ব্যাগগুলোতে প্রিমিয়াম গ্রেডের হাই-ডেন্সিটি অক্সফোর্ড ফেব্রিক (Oxford Fabric), নাইলন (Nylon) এবং হাইড্রোফোবিক টিপিইউ (TPU) কোটিং ব্যবহার করা হয়। এই মেটেরিয়ালগুলো অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং স্ক্র্যাচ-প্রুফ (Scratch-proof)। অর্থাৎ চাবি বা ধারালো কিছুর ঘষা লাগলেও সহজে দাগ পড়ে না বা ছিঁড়ে যায় না। দীর্ঘদিন রাফ ইউজ করার জন্য এগুলো বেস্ট।
একটি ব্যাগের স্থায়িত্ব নির্ভর করে তার চেইনের ওপর। আর Arctic Hunter , BANGE , Mark Ryden , OZUKO , Chantria , Leastat , Golden Wolf , CoolBell , Wizman ব্রান্ডের বেশিরভাগ ব্যাগগুলোতে বিশ্বমানের YKK জিপার বা অথবা কাস্টম-মেড বিস্ফোরণ-রোধী (Explosion-proof) ডাবল-লেয়ার চেইন ব্যবহার করা হয়। এগুলো অত্যন্ত স্মুথ এবং হাজারবার টানলেও জ্যাম হয় না বা দাঁত ছুটে যায় না। এছাড়া অনেক মডেলে ওয়াটারপ্রুফ জিপার সিলিং দেওয়া থাকে, যা চেইনের ফাঁক দিয়ে পানি ঢুকতে দেয় না।
ব্যাগগুলোর পেছনে 3D Ergonomic Breathable Mesh প্যারিং ব্যবহার করা হয়। এটি এমনভাবে ডিজাইন করা যা পিঠের সাথে ব্যাগের মাঝে বাতাস চলাচলের জায়গা তৈরি করে (Airflow design)। ফলে দীর্ঘক্ষণ পিঠে ঝুলিয়ে হাঁটলেও গরম কম লাগে এবং পিঠ ঘেমে অস্বস্তি তৈরি হয় না। একই সাথে এটি কাঁধ ও মেরুদণ্ডের ওপর ওজনের চাপ সমানভাবে বণ্টন করে দেয়।
এই প্রিমিয়াম ব্যাগগুলো কখনোই ওয়াশিং মেশিনে ধোয়া বা কড়া ডিটারজেন্টে ভিজিয়ে রাখা উচিত নয়। এতে কাপড়ের ভেতরের ওয়াটার-রেসিস্ট্যান্ট কোটিংটি নষ্ট হয়ে যেতে পারে। ব্যাগ নোংরা হলে একটি নরম সুতি কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে (অথবা সামান্য মাইল্ড শ্যাম্পু মিশিয়ে) আলতো করে স্পট-ক্লিন বা মুছে নিতে হবে। এরপর ছায়াদায়ক বাতাসে শুকিয়ে নিলেই ব্যাগ আবার নতুনের মতো চকচকে হয়ে যাবে।
কোনো ঝুঁকি নেই। এই ব্যাগগুলোর শোল্ডার স্ট্র্যাপ (কাঁধের বেল্ট) এবং হ্যান্ডেলগুলোতে বার-ট্যাক (Bar-tack) ডাবল স্টিচিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভারী ওজনের চাপ পড়ে এমন প্রতিটি জয়েন্টে বিশেষ রিইনফোর্সমেন্ট সেলাই থাকে। এগুলো সাধারণত ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত ওজন অনায়াসে সহ্য করতে পারে। তাই ল্যাপটপ ও গ্যাজেটের ওজনে সেলাই খুলে যাওয়ার কোনো ভয় নেই।
ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা প্রক্রিয়া ৪টি প্রশ্ন
ওয়ারেন্টি ক্লেইম করার জন্য পণ্যের সিরিয়াল নম্বর সম্বলিত কার্টুন এবং ওয়ারেন্টি কার্ডটি যত্ন সহকারে সংরক্ষণ করুন। কোনো সমস্যা দেখা দিলে আমাদের whatsApp নাম্বারে 01321197371 যোগাযোগ করুন অথবা পণ্যটি কুরিয়ার যোগে আমাদের অফিসের ঠিকানায়: ৬/৮/এ, অরফানেজ রোড, লালবাগ, ঢাকা-১২১১ অথবা সুন্দরবন কুরিয়ার, উর্দু রোড ব্রাঞ্চে পাঠিয়ে দিন । আমরা ব্র্যান্ডের পলিসি অনুযায়ী দ্রুত সার্ভিসিংয়ের ব্যবস্থা করে আপনার ঠিকানায় পুনরায় পাঠাবো।
পণ্যের বিবরণে এবং ওয়ারেন্টি কার্ডে উল্লেখিত শর্তসমূহের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নহে। যেমনঃ আইপিএস এর ক্ষেত্রে
- যদি পণ্যটি হাত থেকে পড়ে ভেঙে যায়;
- পানিতে ভিজলে বা ক্ষতিগ্রস্থ হলে;
- বজ্রপাতে পুড়ে গেলে;
- যেকোন কারণে ট্রান্সফর্মার পুড়ে গেলে;
- প্যাকেট নষ্ট হলে বা হারিয়ে ফেললে;
- সিকিউরিটি স্টিকার ক্ষতিগ্রস্থ হলে।
ওয়ারেন্টি সার্ভিসের জন্য ত্রুটিপূর্ণ পণ্যটি এয়ারডিলের ওয়্যারহাউজ বা অফিশিয়াল সার্ভিস সেন্টারে পাঠানোর এবং পুনরায় গ্রাহকের ঠিকানায় ফেরত পাঠানোর কুরিয়ার খরচ গ্রাহককে বহন করতে হবে।
ওয়ারেন্টি প্রক্রিয়াকরণের সময়টি মূলত পণ্যের ধরন এবং সমস্যার গভীরতার ওপর নির্ভর করে। সাধারণত ছোটখাটো সমস্যা থাকলে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে তা সমাধান করা হয়। তবে যদি আইপিএস বা ইলেকট্রনিক্স পণ্যের কোনো বিশেষ পার্টস বা সার্কিট আন্তর্জাতিক সোর্স থেকে ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে ৩০ থেকে ৪৫ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।