<
You have no items in your shopping cart.

Payment & EMI

 

airDeal • FAQ

Payment & EMI সম্পর্কিত প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

Payment & EMI সম্পর্কে আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর এক ক্লিকে জেনে নিন।

Payment & EMI প্রক্রিয়া ১২টি প্রশ্ন

 

আপনি ৪টি উপায়ে পেমেন্ট করতে পারবেন:
      • SSL Commerz: EMI সুবিধা পেতে এবং মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করতে ব্যবহার করুন SSL Commerz অনলাইন পেমেন্ট গেটওয়ে।
      • ব্যাংক ট্রান্সফার: Eastern Bank Limited (A/C Name: AIRDEAL LIMITED, A/C No: 1211070159193, Route: 095270379)।
      • বিকাশ মার্চেন্ট: পেমেন্ট করুন সরাসরি আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারে (01321197371)।
Bkash
    • ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ।
ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ব্যতিক্রম:
  • নিম্নোক্ত পরিমান টাকা বিকাশ বা ব্যাংক হিসাবে এ অগ্রীম Payment করে অর্ডার নিশ্চিত করুন।
  • নতুন গ্রাহক হলে অথবা পাঠাও কুরিয়ারে গ্রাহকের ডেলিভারী রেকর্ড খারাপ থাকলে অন্তত ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে;
  • ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে;
  • আইপিএস-টুলস বা নির্দিষ্ট পণ্যের পেইজে বিবরণে উল্লেখিত অর্থ অগ্রিম প্রদান করতে হবে;
  • আইপিএস ব্যাটারীর ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারীর সুযোগ না থাকায় সম্পূর্ণ অর্থ অগ্রিম প্রদান করতে হবে।

 

একটি লেনদেন ব্যর্থ হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে , যার মধ্যে অন্যতম হলো:

  • গেটওয়ে ব্যাংক বা ইস্যুকারী ব্যাংক কর্তৃক লেনদেনটি প্রত্যাখ্যাত হওয়া; বা
  • গ্রাহকের পক্ষ থেকে লেনদেনের প্রচেষ্টা না করা; বা
  • কার্ড মেয়াদোত্তীর্ণ হওয়া; বা
  • ক্রেডিট কার্ডের অনলাইন / ই-কমার্স পেমেন্ট অপশন অবশ্যই চালু না থাকা; বা
  • গ্রাহকের নেটওয়ার্কে কোনো সমস্যা।
পুনরায় চেষ্টা করার জন্য "MY Account" এ login করে Order এ যেয়ে "Payment" option ব্যবহার করুন।

 

EMI (Equated Monthly Installment) হলো এমন একটি সুবিধা, যেখানে কোনো পণ্যের সম্পূর্ণ মূল্য একবারে পরিশোধ না করে নির্দিষ্ট কয়েক মাসে সমান কিস্তিতে পরিশোধ করা যায়। সংশ্লিষ্ট ব্যাংক পণ্যের পুরো মূল্য বিক্রেতাকে পরিশোধ করে, আর আপনি প্রতি মাসে নির্ধারিত কিস্তি ব্যাংককে পরিশোধ করেন। নিচের চিত্রে প্রদর্শিত প্রক্রিয়াটি অনুসরণ করুন:

AirDeal EMI Process

সাধারণত ৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্যের ক্ষেত্রে EMI সুবিধা প্রযোজ্য হয়।

পছন্দের পণ্য কার্টে যোগ করে চেকআউটে যান। পেমেন্ট অপশন থেকে “SSL Commerz” সিলেক্ট করুন এবং আপনার অর্ডার সম্পুর্ন করুন। অর্ডারটি সম্পুর্ন করার পর EMI পেমেন্ট অপশন টি একটিভ হবে; এরপর গেটওয়ের মাধ্যমে আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ও কিস্তির মেয়াদ (৩–৩৬ মাস) মেয়াদকাল সিলেক্ট করুন এবং পেমেন্ট নিশ্চিত করুন।

ব্যাংকের উপর নির্ভর করে ৩ মাস থেকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধের সুযোগ পাওয়া যায়। চেকআউটের সময় আপনার ব্যাংকের জন্য প্রযোজ্য মেয়াদগুলো দেখানো হবে।

হ্যাঁ। অনলাইনে EMI সুবিধা নিতে হলে অবশ্যই তালিকাভুক্ত কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে। ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং দিয়ে EMI করা যায় না।

দেশের ৩০টিরও বেশি প্রধান ব্যাংকের ক্রেডিট কার্ডে EMI সুবিধা পাওয়া যায়। ব্যাংকগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

  1. Standard Chartered Bank
  2. City Bank
  3. Eastern Bank
  4. BRAC Bank
  5. Dutch Bangla Bank
  6. Mutual Trust Bank
  7. Southeast Bank
  8. Standard Bank
  9. NCC Bank
  10. NRB Bank
  11. Meghna Bank
  12. Jamuna Bank
  13. Midland Bank
  14. Bank Asia
  15. Dhaka Bank
  16. SBAC Bank
  17. LankaBangla Finance
  18. NRB Commercial
  19. Shahjalal Islami Bank
  20. United Commercial Bank
  21. EXIM Bank
  22. Prime Bank
  23. Al-Arafah Islami Bank
  24. Community Bank Bangladesh
  25. One Bank
  26. Trust Bank
  27. Mercantile Bank
  28. Premier Bank
  29. AB Bank
  30. Pubali Bank

আপডেট লিস্ট দেখতে ভিজিট করুন SSL Commerz

চেকআউটের সময় সমর্থিত ব্যাংকের পূর্ণ ও হালনাগাদ তালিকা দেখানো হবে।

হ্যাঁ। যেহেতু SSLCOMMERZ-এর মাধ্যমে অনলাইনে EMI সম্পন্ন হয়, তাই আপনার ক্রেডিট কার্ডের অনলাইন / ই-কমার্স পেমেন্ট অপশন অবশ্যই চালু থাকতে হবে।

জ্বি, আপনার ক্রেডিট কার্ডের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। SSLCOMMERZ বাংলাদেশ ব্যাংকের Payment Systems Operator (PSO) লাইসেন্স প্রাপ্ত একটি সনামধন্য পেমেন্ট গেটওয়ে। যারা আপনার তথ্যের সিকিউরিটি দিয়ে থাকে। আমাদের সকল অনলাইন পেমেন্ট বা EMI পেমেন্ট SSLCOMMERZ এর মাধ্যমে সম্পন্ন হয় বিধায় airDeal কোন ভাবেই আপনার ক্রেডিট কার্ডের তথ্য পায় না বা সংরক্ষণ করে না।

ব্যাংক বা SSLCOMMERZ-এর নির্ধারিত EMI চার্জ প্রযোজ্য হতে পারে, যা কিস্তির মেয়াদের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। চার্জ সম্পর্কে ধারণা পেতে আমাদের “EMI CALCULATOR➔” ব্যবহার করুন।

ব্যাংকের তালিকা, কিস্তির মেয়াদ ও প্রযোজ্য চার্জ সময়ভেদে পরিবর্তিত হতে পারে।

EMI সংক্রান্ত যেকোনো প্রশ্ন, অভিযোগ বা সহায়তার জন্য SSLCOMMERZ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন—+88 09677726222 অথবা ইমেইল করুন support@sslcommerz.com Cc তে রাখুন sales@airdeal.com..bd ঠিকানায়।