Order & Shipping সম্পর্কিত প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
Order & Shipping সম্পর্কে আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর এক ক্লিকে জেনে নিন।
অর্ডার এবং শিপিং প্রক্রিয়া ৫টি প্রশ্ন
- আপনার পছন্দের পণ্যটি সার্চ করে কার্টে যোগ করে "Go to Cart"-এ যান।
- আরো পণ্য এড করতে “Continue shopping” বাটনে এ ক্লিক করুন, অথবা ক্রয় সম্পন্ন “go to cart” বাটনে ক্লিক করুন; "Checkout" বাটনে ক্লিক করুন
- এরপর আপনার সঠিক বিলিং ও শিপিং ঠিকানা প্রদান করে পেমেন্ট মেথড (SSL Commerz বা Cash on Delivery) সিলেক্ট করে অর্ডার চূড়ান্ত করতে "Terms and Condition" বক্সে ক্লিক করে আপনার প্রেরিত যাবতীয় তথ্যগুলি পুনরায় চেক করে "Confirm" বাটনে ক্লিক করলেই অর্ডার সম্পন্ন হবে।
- নতুন গ্রাহক হলে অথবা পাঠাও কুরিয়ারে গ্রাহকের ডেলিভারী রেকর্ড খারাপ থাকলে অন্তত ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে;
- ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে;
- আইপিএস-টুলস বা নির্দিষ্ট পণ্যের পেইজে বিবরণে উল্লেখিত অর্থ অগ্রিম প্রদান করতে হবে;
- আইপিএস ব্যাটারীর ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারীর সুযোগ না থাকায় সম্পূর্ণ অর্থ অগ্রিম প্রদান করতে হবে।
- ঢাকা সিটিতে ৭০ টাকা (২-৩ দিনে)।
- ঢাকা সিটির বাহিরে ১৩০ টাকা (৩-৫ দিনে)।
আপনার পার্সেলটি এখন কোথায় আছে জানতে আমাদের ওয়েবসাইটে আপনার ড্যাশবোর্ডে লগইন করে অর্ডার এর Tracking এ প্রদত্ত লিংকে ভিজিট করে দেখে নিন অথবা আপনার মোবাইল নাম্বারে কুরিয়ার হতে পাঠানোর এসএমএস এ থাকা ট্র্যাকিং আইডি বা লিংকে ক্লিক করে আপনি লাইভ দেখতে পারবেন আপনার পার্সেলটি এখন কোথায় আছে।
জ্বি, আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে প্রোডাক্টটি দেখে নিতে পারবেন। তবে প্রোডাক্টে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও যদি মন পরিবর্তন হওয়ার কারণে রিফিউজ করেন, তবে ডেলিভারি চার্জটি পরিশোধ করে দিতে হবে। ঢাকার বাইরে এই সুবিধাটি নেই।
৫ কেজির উপরের ভারী পণ্যসমূহ (যেমন: আইপিএস ইনভার্টার) নিকটস্থ সুন্দরবন কুরিয়ার এবং আইপিএস ব্যাটারীসমূহ নিকটস্থ ট্রান্সপোর্ট অফিস থেকে গ্রাহককে নিজে গিয়ে গ্রহণ করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।