Return & Refund সম্পর্কিত প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
Return & Refund সম্পর্কে আপনার সাধারণ প্রশ্নগুলোর উত্তর এক ক্লিকে জেনে নিন।
রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া ৬টি প্রশ্ন
আমাদের বেশিরভাগ পণ্যের জন্য ১০ দিনের রিটার্ন এবং রিফান্ড নীতি রয়েছে যদি পণ্যটি ক্ষতিগ্রস্ত বা পণ্যটি অর্ডার করা আইটেম না হয়। ১০ দিন পরে, পণ্য ফেরত নেওয়া হবে না এবং এয়ারডিল দায়বদ্ধ থাকবে না। গ্রাহকদের অবাঞ্ছিত পণ্য ফেরত দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব আমাদের ফেসবুক পেজে বা ওয়েবসাইটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যদি পণ্য বিক্রয়যোগ্য অবস্থায় ফেরত না দেওয়া হয় বা ক্ষতিগ্রস্থ হয় তবে আমরা এটি বিনিময় বা ফেরত প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করি। সকল রিটার্ন প্রক্রিয়া করার আগে পণ্যটি মূল্যায়ন করা হয়। পণ্য খোলা হলে তা ফেরত বা বিনিময় করা যাবে না। ত্রুটিপূর্ণ আইটেম শুধুমাত্র প্রস্তুতকারকের ওয়ারেন্টি শর্তাবলী পর্যন্ত গ্রহণ করা হবে। যদি আপনার কাছে পার্সেলটি খোলার কোন ভিডিও না থাকে তবে এয়ারডিল পণ্যের ফেরত গ্রহণ করতে অস্বীকার করবে। আপনি শুধুমাত্র নিম্নোক্ত কারণে পণ্য ফেরত দিতে পারেন যদি:
- আপনি একটি ত্রুটিপূর্ণ পণ্য পেয়ে থাকেন।
- আপনি ক্ষতিগ্রস্ত পণ্য পেয়ে থাকেন।
- ওয়েবসাইটে প্রদর্শিত রং ও সাইজ হতে ভিন্ন পণ্য সরবরাহ করা হয়।
জ্বি, আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে প্রোডাক্টটি দেখে নিতে পারবেন। তবে প্রোডাক্টে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও যদি মন পরিবর্তন হওয়ার কারণে রিফিউজ করেন, তবে ডেলিভারি চার্জটি পরিশোধ করে দিতে হবে। ঢাকার বাইরে এই সুবিধাটি নেই।
জ্বি, পন্যের ব্যবহার করা না হলে, পণ্য বা উৎপাদন কারীর প্যাকিং, লেভেল ক্ষতিগ্রস্থ না হলে, আপনি এক্সচেঞ্জ চার্জ ও পুনঃ ডেলিভারি চার্জ প্রদান করে পণ্য পরিবর্তন করতে পারেন।
ডেলিভারি পার্সেলটি খোলার সময় অবশ্যই প্যাক খোলার আগে থেকে পন্য বের করে চেক করার পর্যন্ত একটি স্পষ্ট ভিডিও ধারণ করতে হবে। কোনো কারণে পার্সেল খোলার ভিডিও না থাকলে, এয়ারডিল পণ্যটির ড্যামেজ বা মিসিং সংক্রান্ত কোনো রিটার্ন বা রিফান্ড দাবি গ্রহণ করবে না। তাই পণ্যটি বুঝে পাওয়ার পর খোলার সময় ভিডিও করে রাখুন।
এয়ারডিল গ্রাহককে তার কাঙ্খিত লেনদেনের মাধ্যমে ফেরত দিতে পারে তবে প্রক্রিয়াটি পরিস্থিতির উপর নির্ভর করে ১০ দিন বা তার বেশি সময় নিতে পারে। সমস্ত ক্যাশব্যাক এবং ভাউচার যে কোনো মুহূর্তে কোম্পানির সিদ্ধান্তের ভিত্তিতে পরিবর্তন হতে পারে।
রিটার্নকৃত পণ্যটি আমাদের কোয়ালিটি টিম দ্বারা যাচাই করার পর, পরিস্থিতি এবং পেমেন্ট গেটওয়ের নিয়ম অনুযায়ী রিফান্ডের টাকা আপনার কাঙ্ক্ষিত মাধ্যমে ফেরত দিতে সাধারণত ১০ কর্মদিবস বা তার কিছু বেশি সময় লাগতে পারে।